স্বামী-স্ত্রী দুজনের চাকরি করাটা পছন্দ করেন না প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬


 

স্বামী-স্ত্রী দুজনই চাকরি করলে তার প্রভাব সরাসরি সন্তানদের ওপর  গিয়ে পড়ে  বলে মন্তব্য করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেছেন, এ কারণে  স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ের এলজিইডি ভবনে এক অনুষ্ঠানে  এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন,  মেয়েরা কেবল সন্তান লালন-পালনের জন্যই জন্মেছে—বিষয়টি মোটেও এমন নয়। সন্তান অন্য কেউ লালন-পালন করতে পারে। কিন্তু  সন্তান বাবা-মায়ের নিবিড় ছায়ায় বড় হলে তাদের মধ্যে একটি অন্যরকম মানসিক উপলব্ধি ও মূল্যবোধ তৈরি হয় বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন,  একই পরিবারে দুজন চাকরি করলে আমার কোনো আপত্তি নেই। তবে একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়—এটি একেবারেই আমার ব্যক্তিগত অভিমত।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর