এসএসসির ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬


আগামী ১৬ নভেম্বর শুরু হবে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ। ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা।

 

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী,  নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

 

জরিমানা ছাড়া ফরম পূরণ  কাযক্রম চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আর জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

 

ফরম পুরণের আগে ১৫ নভেম্বরের মধ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।  

 

ফরম পূরণের ফি বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৩৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের টিসি (TC) ও পিসি (PC) নম্বর অনলাইনে এন্ট্রির সময় নির্ধারণ করা হয়েছে ১৯ থেকে ৩০ নভেম্বর। একই দিন থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

 

১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত  প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।  এ ছাড়া ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি এবং প্রতিষ্ঠান প্রতি এক হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে।

 

ফরম পূরণের টাকার মধ্যে পরীক্ষার ফি ৪০০ টাকা, নম্বরপত্র ফি ৮০ টাকা, সনদপত্র ফি ১২০ টাকা, বাস্তব প্রশিক্ষণ ফি ১৫০ টাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এ ছাড়া কেন্দ্র ও ব্যবহারিক পরীক্ষার জন্য  ফি দিতে হবে আলাদা। ব্যবহারিক পরীক্ষায় ছয়টি বিষয়, ঐচ্ছিক বিষয়সহ প্রতি বিষয়ে ৩৫ টাকা হারে মোট ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর