সারের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে। ন্যায্যমূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে সারা দেশে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তরে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মন্ত্রী আরও বলেন, সার সরবরাহ, মজুদ, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকি এবং মাঠপর্যায়ে উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম খোলা হয়েছে কৃষি মন্ত্রণালয়ে। এর আওতায় মনিটরিং অব্যাহত রয়েছে।
সংসদে দেওয়া মন্ত্রীর তথ্যানুযায়ী, ৬৪ জেলায় সার মনিটরিং কার্যক্রম জোরদার করতে মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে