বর্তমানে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬


বর্তমানে দেশে ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তরে এ তথ্য জানান  শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী আরও জানান, দেশে বিসিকের প্রতিষ্ঠিত ৮৪টি শিল্পনগরীতে বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে  ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা স্থাপিত হয়েছে। এর মধ্যে  এই ৩৮১টি কারখানা বন্ধ রয়েছে।



বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর