ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন নির্দলীয় প্রতীকে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে বিভিন্ন প্রতীক বরাদ্দ থাকছে।
নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট বিধিমালায় এ পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যানদের জন্য ২০ টি, সংরক্ষিত আসনে ১০টি এবং সাধারণ সদস্য প্রার্থীর ১২টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। চেয়ারম্যান পদের প্রতীকগুলো হলো—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি ট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।
সাধারণ সদস্য পদের জন্য প্রতীকগুলো হলো— উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।
সংরক্ষিত নারী সদস্য পদের প্রতীকগুলো হলো—আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে