স্থানীয় সরকারের সব অফিসে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬


বিদ্যুৎ উৎপাদনের জন্য সারা দেশে স্থানীয় সরকারের সব অফিস, দফতরসহ সংশ্লিষ্ট বিভাগের ভবনের ছাদে সোলার প্যানেল বসানো হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

 বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে   কথা জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, এ প্রকল্পের  ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো হবে। এজন্য  ব্যয় হবে ৩৭০ কোটি টাকা।  এসব সোলার প্যানেল থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এর মধ্যে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ  নিজেরা ব্যবহার করবে  প্রতিষ্ঠানগুলো। বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর