প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়লো বাসভাড়া

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬


জ্বালানি তেলের দাম বাড়ানোর একদিন পর দেশে সব ধরনের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় পরিবহন মালিকদের বৈঠকে সিদ্ধান্ত  হয়।

শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়লেও জনস্বার্থ বিবেচনায়   পয়সা কম,  ১৭ পয়সা ভাড়া । মেট্রোপলিটন কিংবা জেলা সব জায়গাতেই পয়সা কম নেবে। আজই হয়তো প্রজ্ঞাপন হবে।

ভাড়া এক পয়সা বাড়লেও সেটা জনগণের বার্ডেন উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন,  সিদ্ধান্ত হওয়ার আগেই কেউ ভাড়া বাড়িয়ে থাকলে তাদের শাস্তির ব্যবস্থা করবে মালিক সমিতি। তাদের বিষয়টি প্রশাসনিক সমিতি থেকে  দেখা হবে বলেও জানান তিনি।

এর আগে জ্বালানি তেলের বর্ধিত দামের সঙ্গে সমন্বয় করে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (২১ সেপ্টেম্বর)  অনুষ্ঠিত  বৈঠকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে টাকা ৪৩ পয়সা এবং ঢাকা চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর