প্রকল্প
গ্রহণ ও বাস্তবায়নে জনস্বার্থকে
সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহে আলম। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা বলেছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক সভায় এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দেন। পাশাপাশি ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সুয়ারেজ ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধিত পানি নদীতে নির্গমনের ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে