জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর পর সরকার বাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ১৭ পয়সা ভাড়া বাড়িয়েছে। সরকার নির্ধারিত এ ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নিলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। পরবর্তীতে ওই পরিবহন আর কোনো রুট পারমিট পাবে না।
ভাড়া নির্ধারণসহ বাড়তি ভাড়া আদায় করার ক্ষেত্রে শাস্তির বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান।
সড়ক মন্ত্রী বলেন, প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাস ভাড়া কিলোমিটারে এক পয়সা বাড়ে। সেই হিসেবে লিটারে ২০ টাকা বৃদ্ধির কারণে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো যৌক্তিক ছিলো। কিন্তু সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক হারের চেয়েও কম ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ১৭ পয়সার চেয়ে এক পয়সাও অতিরিক্ত ভাড়া বাড়ানো বা আদায় করা যাবে না।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে