ব্যয় বাড়ছে জীবনযাত্রায়

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬


দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। এতে যানবাহন ভাড়া, নিত্যপণ্যসহ দ্রব্যমূল্য কিছুটা হলেও বাড়বে। আর বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় বাড়বে। ইতোমধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব যাত্রীবাহী পরিবহনে পড়তে শুরু করেছে। জ্বালানির দাম বাড়ানোর একদিনের মধ্যেই রাজধানী ঢাকা আশপাশের বিভিন্ন রুটে গণপরিবহনের ভাড়া বেড়েছে। একই সঙ্গে পণ্য পরিবহন রাইডশেয়ারিংয়েও অতিরিক্ত ভাড়া চাওয়ার খবর পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যমতে, জ্বালানির দাম বাড়ায় গণপরিবহনে সরকারি ঘোষণা ছাড়াই বেশিরভাগ জায়গা ভাড়া বাড়ানো হয়েছে। হঠাৎ ভাড়া বৃদ্ধিতে চরম চাপে পড়েছেন নিয়মিত যাত্রীরা। ঢাকার বাইরে বিভিন্ন স্থানে এ নিয়ে অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া গেছে।

সোমবার রাজধানী ঢাকার খুচরা পাইকারি বাজার তথ্য বলছে, এ দিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পণ্যের দামে কোনো পরিবর্তন আসেনি। তবে পণ্য আনা-নেওয়ার খরচ বাড়লে সামনে পণ্যের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকে যে দামে পণ্য কেনা হয়, পরিবহন খরচ বাড়লে সেই খরচ পণ্যের দামের সঙ্গে যুক্ত করার পর লাভ ধরে বেচা হয়। এখনই বলা যাচ্ছে না কোন পণ্যের দাম কতটা বাড়বে।

রাজধানী ঢাকার প্রবেশমুখ চিটাগং রোড, সাইনবোর্ড, যাত্রাবাড়ী সায়েদাবাদ থেকে চলাচলকারী বাস লেগুনায় রুটভেদে থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। দূরপাল্লার রুটের মধ্যে সায়েদাবাদ থেকে খুলনা, বরিশাল, শরীয়তপুর মাদারীপুরগামী বাসে ৫০ টাকা পর্যন্ত এবং চট্টগ্রামগামী লোকাল বাসে ১০০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে বলে যাত্রীরা জানিয়েছেন।

যাত্রীরা বলছেন, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় গণপরিবহনের পাশাপাশি  রাইডশেয়ারিং সেবাতেও বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। তবে এতে রাইডশেয়ারিং সেবার ক্ষেত্রে যাত্রী হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে পণ্য পরিবহনেও ভাড়া বাড়ানোর কথা জানিয়েছেন ট্রাক পিকআপ চালকরা।

এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং সিটি সার্ভিস বাসে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটি। তবে যাত্রীস্বার্থ বিবেচনায় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। বিআরটিএর এই প্রস্তাব এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় বিষয়ে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবারের মধ্যে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।  প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত প্রস্তাবিত নতুন ভাড়া কার্যকর হবে না।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর