ভর্তি পরীক্ষা বাতিল সংক্রান্ত রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬


২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ করে দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

গত ৭ অক্টোবর দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট করেছিলেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিবকে বিবাদী করা হয়েছিল।

 

রিটের আবেদনে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু রাখার বিষয়টি তুলে ধরা হয়েছিল।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর