মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে নভেম্বরের শেষ দিকে

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬


চলতি নভেম্বরের শেষের দিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। এ জন্য স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত নির্ধারিত মেডিকেলের তালিকা সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের প্রশ্নোত্তরে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি সতর্ক করে বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্ধারিত খরচের বেশি নিলে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে এবং সরকারি ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর