পোশাক
খাতে চলমান অস্থির পরিস্থিতিতে ১৪৭টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানোর জন্য অরাজক পরিস্থিতি তৈরি করা হতে পারে । আবার এর
পেছনে কারও অন্য কোনো অভিসন্ধিও থাকতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান বলে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে মাহমুদ হাসান খান আরও বলেন, নিম্নতম মজুরি বোর্ড ইতোমধ্যে গঠিত হয়েছে। এর আগে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে শুরু করে। অক্টোবরের আগে শ্রমিকদের যেসব দাবি উঠেছিল, সেগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে