প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬


বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায়  স্থান পেয়েছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।  মর্যাদাপূর্ণ এই তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)।

 

তারেক রহমান তালিকায় ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি  জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ও  রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।

 

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

 

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে র‌্যাঙ্কিং করা হয়। বাকি ৪৫০ জনকে র‌্যাকিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর