৫দিনের সফরে ঢাকায় এসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। তার ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটা ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কারণে ঢাকায় এসেছেন, সেটা নিয়ে যেমন কৌতুহল সৃষ্টি হয়েছে, তেমননি নানা প্রশ্নও দেখা দিয়েছে।
প্রাপ্ত
তথ্যমতে, শুক্রবার (১৩
নভেম্বর) রাত ৩টার দিকে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে
ওঠেন সাবেক এই রাষ্ট্রদুত। আগামী ১৯ নভেম্বর বিকেল
পর্যন্ত ঢাকায় থাকার কথা রয়েছে তার।
বাংলাদেশে
প্রায় তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন পিটার হাস। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন তিনি। বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করার পাশাপাশি
বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিয়েছিলেন পিটার হাস। এ নিয়ে নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন তিনি।
পিটার হাসের এসব তৎপরতা নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হয়। এমনকি তার কূটনৈতিক কর্মকাণ্ড অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বলেও অভিযোগ উঠেছিল। অন্যদিকে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিলেন হাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস জানিয়েছিলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে