ডে-কেয়ার সেন্টার পর্যায়ক্রমে বাড়ানো হবে

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬


কর্মজীবী মায়েরা যেন নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।

 

শনিবার (১৪ নভেম্বর) রাজধানী ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ কথা বলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

মন্ত্রী আরও জানান, কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের শিশু দিবাযত্ন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

জনগণের জন্য যা কল্যাণকর,  বর্তমান সরকার তা-ই করতে চায় উল্লেখ করে তিনি জানান, নারীদের শিক্ষাগ্রহণের ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতেও  নিরলসভাবে কাজ করছে সরকার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর