ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল

নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৬

 

চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুনর্মূল্যায়ন পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য এ সিদ্ধান্ত হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক কনফারেন্সে বিষয়টি জানিয়েছেন  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রী জানান, ফল প্রকাশে বিলম্ব হলে উচ্চশিক্ষার পরবর্তী ধাপে পিছিয়ে পড়তে পারে  শিক্ষার্থীরা। তাই বিশেষ করে  বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়।

 

বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।  তিনি জানান,  ১৯৮০ খ্রিষ্টাব্দের আইন এ বছর জাতীয় সংসদে সংশোধন করে ২০২৬ খ্রিষ্টাব্দের নতুন আইন পাস করা হয়েছে। নতুন এই আইনের মাধ্যমেই পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর