আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বলেছেন, প্রতি লিটার ডিজেলে প্রায় ৯০ টাকা লোকসান করছে বিপিসি।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ কথা জানান বিপিসি চেয়ারম্যান। এর আগে রোববার রাতে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি
তেলের দাম বাড়ানো সংক্রান্ত জ্বালানি ও
খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গত মার্চ থেকে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু জনস্বার্থ বিবেচনায় দেশে সেটা পুরোপুরি সমন্বয় করা হয়নি। ফলে মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বিপিসির
প্রায় ২২ হাজার ৮৭৫
কোটি ৬৬ লাখ টাকা
লোকসান হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে