সন্দ্বীপের সাবেক এমপি মিতা গ্রেপ্তার

শাহাদাত হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম)
২২ সেপ্টেম্বর ২০২৬


চট্টগ্রাম- (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে  গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজধানী ঢাকার গুলশান- থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার এফ এম আনোয়ার হোসেন  জানান, রাত দেড়টার দিকে ওই এলাকার ৪৩ নম্বর সড়কের একটি বাসা থেকে মিতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সোনাহার আলী বলেন, মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে। ছাড়া ঢাকায়ও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর