জ্বালানি
তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আইএমএফের কোনো শর্ত নেই। আইএমএফের বেসিক নিয়ম- তারা চায় না একটা সরকার
খুব বেশি ভর্তুকি দিক। জ্বালানি, গ্যাস ও বিদ্যুতে বিপুল
ভর্তুকি কমানোর প্রয়োজনীয়তা অর্থনৈতিক বাস্তবতা থেকেই বিবেচনা করছে সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, দু-তিন দিনে দু-তিন পার্সেন্ট কমেছে। এখনও ১০০ ডলারের বেশি ক্রুড অয়েলের দাম। এটা আসলে সাসটেইন করার সম্ভাবনা নেই।
সরকারকে
জ্বালানিতে ভর্তুকি, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয়
করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সব
খাতে একসঙ্গে বিপুল অর্থ ব্যয় করা সম্ভব নয়। এ কারণে বিভিন্ন খাতের মধ্যে ভারসাম্য করতে হচ্ছে সরকারকে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে