জ্বর কমলেও ৪ দিন অবজারভেশনে থাকবে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬


জ্বর কমে গেলেও অন্তত চার দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হবে ডেঙ্গু রোগীদের। সে ক্ষেত্রে রোগী হাসপাতাল ছাড়তে চাইলেও তাকে যেতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন  স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্লাজমা লিকেজ এড়াতে ওই দিন গুরুত্ব দিয়ে হাসপাতালে অবজারভেশনে রাখতে হবে। প্রয়োজনে সিকিউরিটি দিয়ে হাসপাতালের গেট বন্ধ রেখে রোগীকে অবজারভেশনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেঙ্গু একটি মশাবাহিত রোগ উল্লেখ করে মন্ত্রী জানান, পৃথিবীতে এর আলাদা কোনো চিকিৎসা নেই। নির্দিষ্ট চিকিৎসা প্রটোকল রয়েছে। সেই প্রটোকল দেশের সব উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে। প্রতিটি উপজেলা সংশ্লিষ্ট কেন্দ্রে পর্যাপ্ত স্যালাইন মজুত রাখা হয়েছে। চিকিৎসাসেবায় প্রয়োজনীয় কোনো কিছুর সংকট হবে না।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর