স্থানীয় নির্বাচন এ বছর হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬


চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে আগামী বছরের প্রথম দিকেই ভোট শুরু হতে পারে।  ভোটের তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন৷

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী বছরের জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করা হবে৷

স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে মীর শাহে আলম জানান,  সবচেয়ে বেশি, প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর