বাড়ল লঞ্চের ভাড়া

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬


লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটারের জন্য ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে  ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে এ ভাড়া।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে   তথ্য নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধি বিবেচনায়  ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন নৌযান মালিকরা। তবে যাত্রীদের কথা বিবেচনায় দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকার জায়গায় ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন মালিকরা। তারা  প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে  প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য বিদ্যমান দুই টাকা ৯৫ পয়সার স্থলে চার টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা ৫২ পয়সার স্থলে চার টাকা দুই পয়সা করার প্রস্তাব দেওয়া হয়।  অন্যথায় জ্বালানি তেলের বাড়তি দাম বাতিলের প্রস্তাব করা হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর