ইউনিয়ন
পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের
জামানতের পরিমাণ বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে চেয়ারম্যান
প্রার্থীর জামানত ৫ হাজার টাকা
থেকে বাড়িয়ে ২৫ হাজার এবং
সদস্য প্রার্থীর জামানত ১ হাজার থেকে
বাড়িয়ে ৫ হাজার টাকা
করা হয়েছে।
সম্প্রতি জারি করা ইউপি নির্বাচন বিধিমালা (সংশোধনী) প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নতুন বিধান অনুযায়ী, সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে ১০ লাখ এবং সদস্য প্রার্থীর বেলা ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের ১৫ শতাংশ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। তবে জামানত ফেরত পাওয়ার যোগ্য কোনো প্রার্থী গেজেটে নির্বাচনের ফল প্রকাশের ছয় মাসের মধ্যে অর্থ গ্রহণ না করলে তা অফেরতযোগ্য হিসেবে সরকারি কোষাগারে জমা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে