জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে  বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্থানীয় এক হোটেলে ব্রিফিংয়ে কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় বিকাল ৫টায়, ঢাকার সময় ভোর রাত ৩টায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ অনুভূতি ধারণ করে বাংলা ভাষায় জাতির কথা তুলে ধরবেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর