মন্তব্য
বাংলাদেশ ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন সংক্রান্ত পুরোনো চুক্তি নবায়নের বদলে নতুন চুক্তি চায় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি আরও বলেছেন, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী এ সময় নদী দূষণ নিয়েও কথা বলেন। জানান, শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদীগুলোর ওপর পড়ছে। নদী দূষণের মূল কারণ চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। বুড়িগঙ্গা নদীর দূষণ পরিস্থিতিকে এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে