পঞ্চগড়ে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার

সম্রাট হোসাইন, পঞ্চগড়
২৫ সেপ্টেম্বর ২০২৬


পঞ্চগড়ে মোছা.হাছিনা বানু (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর)  দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

হাসিনা বানু মধ্যপাড়া এলাকার নুর শেখের স্ত্রী।তিনি বালাপাড়া বাজারের কনফেকশনারির দোকানি ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাজারের দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে তিনি স্বামীকে রাতের খাবার দেন। পরে বাড়ির পাশের এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াতে যাওয়ার জন্য বের হন। এরপর তার আর বাড়িতে ফেরা হয়নি।

শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষি জমিতে স্থানীয় কয়েকজন মাছ ধরার ফাঁদ আনতে গেলে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর