দেশে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি নির্ভর করছে বাংলাদেশ সরকারের ওপর। একই সঙ্গে শেখ হাসিনাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি ঢাকা-দিল্লি সম্পর্কের জন্য একটি বড় অস্বস্তি বা সংকট। এ সংকট সমাধানে যৌথভাবে কাজ করতে হবে বাংলাদেশ ও ভারতকে।
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ফরেইন প্রেস সেন্টারে এক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের এ অবস্থান তুলে ধরেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ব্রিফিংয়ে তিনি বলনে, ওয়াশিংটন এ নিয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি।
ওই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, বর্তমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘অত্যন্ত শক্তিশালী’। বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে মিলে কাজ করতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে কোনো পক্ষ নেব না ট্রাম্প প্রশাসন।
বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে