যুদ্ধসহ
বৈশ্বিক সংকট মোকাবিলায় বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখী জাতিসংঘ।
এমন পরিস্থিতিতে এক টেবিলে
বসতে যাচ্ছেন বিশ্বনেতারা। মধ্যপ্রাচ্য, ইউরোপ কিংবা আফ্রিকায় চলমান সংঘাত ও এআই নিয়ে
আলোচিত সংকটের মধ্যে এ বৈঠক বেশ
গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিউইয়র্কে
জাতিসংঘের সদর দপ্তরে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘের অধিবেশনে অংশ নেবেন প্রায় ১৩০ দেশের রাষ্ট্রপ্রধান।
তাদের
আলোচনায় গুরুত্ব
পাবে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের ক্রমবর্ধমান
সংঘাত এবং এআই ঝুঁকি।
অধিবেশনে টানা দ্বিতীয়বারের মতো উপস্থিত থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর
রয়টার্স
খবরে বলা হয়েছে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিং নিউইয়র্কে যাবেন না। তবে ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। এতে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের প্রাসঙ্গিকতা নিয়ে বিতর্ক জোরালো হয়েছে।
এদিকে চলতি বছরের শেষে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হবে। তাই মনোবল ও আর্থিক সংকটের পাশাপাশি ৮০ বছর বয়সি সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন, সে নিয়েও প্রশ্নও উঠেছে। কূটনীতিকেরা জানিয়েছেন, ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউক্রেন, এআই ও মধ্যপ্রাচ্য নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করতে পারে। এর মধ্যে আরব নেতাদের সঙ্গে আলোচনাও থাকতে পারে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিচার্ড গোয়ান বলেন, ‘আমরা আর বলব না জাতিসংঘ পতনের মুখে। তবে এটি একটি অনির্দিষ্টকালের সংকটে আটকে আছে। জাতিসংঘ হয়তো গত বছরের মতো জরুরি পরিচর্যায় নেই। কিন্তু অদূর ভবিষ্যতের জন্য একটি ট্রমা সেন্টারে আটকা পড়েছে বলেই মনে হচ্ছে।’
বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে