পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬


পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ- এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন  দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়াতে এ অনুমোদন দেওয়া হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার সচিবালয়ে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের বৈঠক সভাপতিত্ব করেন। খসড়া অধ্যাদেশটি লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে  তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে ক্রয় চুক্তি পরিচালনা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধান সম্প্রসারণ উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালির আধুনিকায়নও করা হবে। টেকসই ক্রয় ব্যবস্থার অধিক সংস্থানের লক্ষ্যে পণ্য, কার্য ভৌতসেবা ক্রয়ে নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়নের বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিকভাবে বহুল চর্চিতরেটেড ক্রাইটেরিয়াধারণার সমার্থক পদ্ধতির মাধ্যমে বিভিন্ন নির্ণায়কের ভিত্তিতে ক্রয় প্রস্তাব মূল্যায়ন করা হবে। পাশাপাশি সম্পদের সুষম বিস্তারে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ পেশাগত অসদাচরণ সংশ্লিষ্ট বিধান স্পষ্টীকরণসহ রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার সংস্থান রাখা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর