গুরুদাসপুরে অস্বচ্ছল ২১ জনের মাঝে যানবাহন ও যন্ত্র বিতরণ

প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬


নাটোরের গুরুদাসপুরে  অস্বচ্ছল অসহায় ২১ জনকে সিএনজি, ব্যাটারীচালিত তিন চাকার যান গম ভাঙানো যন্ত্র বিতরণ করা হয়েছে । এছাড়া শতবর্ষী ১১জন নারী-পুরুষকে ১০ হাজার করে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

কাতার চ্যারিটি কর্তৃক ইকোনমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় সোমবার (২১ সেপ্টেম্বর)  উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে এসব  যানবাহন ও অর্থ বিতরণ করা হয়।   এসব উপকরণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন- সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান , কাতার চ্যারিটির প্রতিনিধি গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, ওসি আব্দুল হান্নান প্রমুখ। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা মো.আলমাছসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুবিধাভোগী দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর