নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ওষুধসহ ৩ জন আটক

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
২১ সেপ্টেম্বর ২০২৬


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধসহ তিনজনকে আটক করেছে  বিজিবি। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সীমান্ত পিলার-৩৪ থেকে প্রায় সাড়ে কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টমস মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেনকক্সবাজারের টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়ার মো. হারুন মিয়া (২৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার জিদান বড়ুয়া (১৮) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার টিএনটি এলাকার মো. আবছার (১৮)

বিজিবি সূত্রে জানা গেছে, তুমব্রু বিওপির একটি  টহলদল কাস্টমস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। সময় সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করে তাদের কাছে থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ অন্যান্য মালামাল জব্দ করা হয়। জব্দ করা ওষুধের পরিমাণ ধরন সম্পর্কে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর