জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬


দেশের বাজারে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের মূল্য বহাল রাখার দাবি জানানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে   দাবি জানায়  বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

 

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে নিম্নমুখী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়,  দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটের কারণে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ছে। সামগ্রিকভাবে দেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এতে যাতায়াত, যোগাযোগ, পণ্য যাত্রী পরিবহণ এবং শিল্প উৎপাদনের খরচ বাড়বে। এর প্রভাব ভাড়া পণ্যের দামের ওপর পড়বে।

জনস্বার্থে সরকারের কোথাও ব্যবসা করা এবং কোথাও ভর্তুকি দেওয়া স্বাভাবিক বিষয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।  আরও বলা হয়, দেশের আর্থিক সংকটের সময়ে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতির কার্যক্রম সচল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে সংকটাপন্ন মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর