নাইক্ষ্যংছড়িতে গাছের চারা বিতরণ

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
২১ সেপ্টেম্বর ২০২৬


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ভাতাভোগী সদস্যদের মধ্যে ৮০টি ফলজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এসব চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আশু বড়ুয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গার্ডের পিসি মো. নুরুল আবছার, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিসি মো. কামাল মিয়াসহ উপজেলা আনসার ভিডিপির সদস্যরা।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ ঔষধি গাছের চাষে সদস্যদের উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর