দেশের সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ মোট ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) জারি করা আদেশে বলা হয়েছে, আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন প্রদত্ত ক্ষমতাবলে এসব খাতের উৎপাদনকারী ও সেবা সরবরাহকারীদের জন্য এটা বাধ্যতামূলক করা হয়েছে।
অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা বাকি খাতের মধ্যে রয়েছে— এমএস পণ্য, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা ও মোবাইল ব্যাংকিং সেবা। কোনো নিবন্ধিত ব্যক্তি তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে ।
নতুন আদেশ কার্যকর হওয়ার পর অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক সংক্রান্ত আগে সব আদেশ বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে এনবিআর ।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে