রামিসা
হত্যার বিচারের মতোই চাঞ্চল্যকর ও দেশজুড়ে আলোচিত অপ্রতিম
হত্যাকাণ্ডের বিচারটাও সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ। বলেছেন, বিচার করবে আদালত। সমস্ত আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে সহযোগিতা করবে পুলিশ ।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন। রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত সম্পন্ন হয়েছে, একইভাবে এ মামলার বিচারেও বিচার বিভাগ গুরুত্ব দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী জানান, এ হত্যাকান্ডে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করেছে । সমস্ত আলামত পাওয়া গেছে। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ করানো যায় কি না, এগুলো নিয়ে কাজ করছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে