আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬


আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ৯২ ডলার ( দশমিক শতাংশ) কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম দশমিক ৪০ ডলার ( দশমিক শতাংশ) কমে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০২ দশমিক ৪৩ ডলার। সৌদি আরব অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দেওয়ায় মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কেটে গেছে। এরপরই দাম কমার এ খবর পাওয়া গেছে। খবর  রয়টার্স

খবরে বলা হয়েছে, ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোর কাছে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিচ্ছে সৌদি আরব। সম্প্রতি ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের ক্ষয়ক্ষতির পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু রপ্তানি টার্মিনালে তেল সরবরাহ করা হয়।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে সৌদি আরব তেল রপ্তানি করছেএমন খবর সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন আরও খারাপ হওয়ার আশঙ্কা কমিয়ে দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত প্রভাব ফেলেছে বাজার দরের ওপর। গত সপ্তাহে মার্কিন তেলের মজুত কমেছে লাখ ৪০ হাজার ব্যারেল।  বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, ১৬ লাখ ব্যারেল মজুত কমবে। একই সময়ে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ডিস্টিলেটের মজুত বেড়েছে।

 

বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে


মন্তব্য
জেলার খবর