নিয়ন্ত্রণে এসেছে গ্যাস-বিদ্যুৎ সংকট: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬


দেশে গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। সেই সঙ্গে দাবি করে বলেছেন, ২১২ দিনের মধ্যেই  অনেক ইতিবাচক ফলাফল এনেছে বর্তমান সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন। সালেহ শিবলী বলেন, ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকার পরও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ২০২২ সালে  স্কুল অফিসের সময় কমিয়ে আনতে হয়েছিল বিগত সরকারকে। কিন্তু এই অল্প কয়েক মাসের মধ্যেই জনজীবনে শান্তি-শৃঙ্খলা ফেরাতে আন্তরিকভাবে কাজ করছে  বর্তমান সরকার।

প্রেস সচিব জানান, বিএনপি সরকার জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার। প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। তিনি নিয়মিত গণমাধ্যম সামাজিক মাধ্যমে নজর রেখে যে কোনো সমস্যার দ্রুত সমাধান দিচ্ছেন। তার দৈনন্দিন কাজের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন- ক্ষমতা ভোগের জন্য নয়, এটি একটি দায়িত্ব।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর