পুরোনো
আইন দিয়ে নতুন ধরনের অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করা প্রয়োজন । সময়ের চাহিদা
অনুযায়ী নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন
সংশোধনের প্রয়োজন রয়েছে।
বুধবার
(১৬ সেপ্টেম্বর) ঢাকার সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে এসব
কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো অপরাধের
ক্ষেত্রে আইন দুর্বল হলে আসামিকে গ্রেপ্তারের পরও দ্রুত জামিন বা মুক্তির সুযোগ
তৈরি হতে পারে। তাই অপরাধের ধরন ও সমাজের চাহিদা
অনুযায়ী প্রয়োজনীয় আইনি সংস্কার করতে হবে। বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদক অন্যতম
মূল কারণ বলেও জানান তিনি।
অপরাধ সংঘটনের পর অপরাধীকে গ্রেপ্তার, বিচার ও শাস্তি দিলেই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মনে করেন মন্ত্রী। তিনি জানান, অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে সেটা মোকাবিলা করতে হবে। সমাজকে বিশ্লেষণ ও গবেষণা করে দেখতে হবে কেন অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধের মূল কারণ চিহ্নিত করে সেখানে ব্যবস্থা নিতে পারলে অপরাধের হার কমানো সম্ভব।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে