মন্তব্য
আগামী ৮ ডিসেম্বর সারাদেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্র তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে ২২ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানাতে হবে।
সূচি
অনুযায়ী, প্রতিদিন
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। ৮
ডিসেম্বর বাংলা পরীক্ষা, ১০ ডিসেম্বর ইংরেজি,
১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান
ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের
পরীক্ষা গ্রহণ করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে