দেশে
সাইবার অপরাধ মোকাবিলায় পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার
সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার। পুলিশের সক্ষমতা বাড়াতে এ ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন
অতিরিক্ত আইজিপি। এ ইউনিটে প্রকৌশল,
তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সে
দক্ষ পুলিশ সদস্যদের কাজে লাগানো হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে এক সভায় বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটি ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক সদস্য কর্মরত রয়েছেন। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে।
মন্ত্রী
বলেন, বর্তমানে অ্যাডহক ভিত্তিতে পুলিশ সদর দপ্তর, ডিএমপির সাইবার ইউনিট এবং সিআইডির মাধ্যমে বিভিন্ন ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক অ্যানালাইসিস
পরিচালিত হচ্ছে। তাই সাইবার অপরাধের ধরন ও পরিধি বাড়তে
থাকায় একটি স্থায়ী ও সমন্বিত কাঠামো
গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে