২২ দিন ইলিশ ধরা ও বেচাকেনায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬


আগামী থেকে ২৯ অক্টোবর- এই ২২ দিন দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা বিনিময়ও নিষিদ্ধ থাকবে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় সিদ্ধান্ত হয়। সভায়  মৎস্য প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নিষিদ্ধকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের  ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে।

মৎস্য প্রাণিসম্পদ কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বরিশাল, চাঁদপুর ভোলাসহ ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে নজরদারি অভিযান আরও জোরদার করতে হবে। অবৈধভাবে ধরা মাছ বাজারজাত বন্ধে বরফকল, আড়ত বাজারেও নজরদারি বাড়াতে হবে।  কোনো অবস্থাতেই নিষিদ্ধ সময়ে মাছ ধরা বা বাজারজাত করার সুযোগ দেওয়া যাবে না। মা ইলিশ সংরক্ষণে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর