সন্দ্বীপে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

শাহাদাত হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম)
০২ নভেম্বর ২০২৬


চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ায় সালাউদ্দিন নামে এক ব্যক্তির বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকালে  তালতলী বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

 

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়,  আগুন লাগার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের প্রচেষ্টা ব্যর্থ হলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর