লোডশেডিং কমাতে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৬


আগামী গ্রীষ্মের মধ্যে  ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  লোডশেডিং কমাতে এ উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (২ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে  এক মতবিনিময় সভায় এ কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,  এবারের গ্রীষ্মে মানুষ যে ভোগান্তির শিকার হয়েছেন, আগামী বছর যেন  সেই কষ্ট পেতে না হয়, পেলেও যেন সহনীয় পর্যায়ে থাকে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

তিনি বলেন, এ সমস্যার সহজ সমাধান দিতে পারে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বা রুফটপ সোলার। জনগণের ভোগান্তি কমানোই সরকারের মূল লক্ষ্য।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর