সদ্য প্রকাশিত এইচএসসি ফলাফলে নাটোরের গুরুদাসপুরে ৫ প্রতিষ্ঠানের ৬৬ শিক্ষার্থীর কেউ কৃতকার্য হতে পারেনি। এর মধ্যে এমপিওভুক্ত হলেও বাঁকি চারটি প্রতিষ্ঠান নন এমপিও।
ওই
৫ শিক্ষাপ্রতিষ্ঠান হলো-
চলনবিল টেকনিক্যাল স্কুল এন্ড কমার্স কলেজ, চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ, দুর্গাপুর স্কুল এন্ড কলেজ, নূর মোহাম্মাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং
বিএম ইন্সটিটিউট।
চলনবিল
টেকনিক্যাল স্কুল এন্ড কমার্স কলেজ থেকে ২৩, চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে ৩, দুর্গাপুর স্কুল
এন্ড কলেজের ২, নূর মোহাম্মাদ
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ২৩, বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং
বিএম ইন্সটিটিউট থেকে ১৫ জন শিক্ষার্থী
পরীক্ষায় অংশ নিয়েছিল।
বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য এবং বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষ সাইদুর রহমান সাইদ বলেন, তার প্রতিষ্টানটি নন এমপিও (সরকারী বেতনভুক্ত নয়)। এখানে সাধারণ ও ভোকেশনাল দুটি শাখা চালু রয়েছে। সাধারণ শাখার শিক্ষার্থী কৃতকার্য না হওয়ার কারন প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে উপস্থিত না হওয়াকে দুষলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার বলেন, প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে ওই ৫ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এদিকে
এবার উপজেলায় ২১ টি
শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬৬৪
জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিলেন পরীক্ষায়। এর মধ্যে ৫৫৭
জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৪০
জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৫
জন। গতবছর এ উপজেলার পাশের
হার ৫৮ শতাংশ থাকলেও
এবছর তা ১৭ শতাংশ
কমে দাড়িয়েছে ৪১ এ।
বিডি২৪অনলাইন/সি/এমকে