সবাই পথ হারাবে এবং বিপদে পড়বে

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬


বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছে আইন, বিচার সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করা প্রয়োজন। দেশকে সামনে এগিয়ে নিতে হলে ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হবে। সেই পথ তৈরি করতে না পারলে সবাই পথ হারাব এবং বিপদে পড়ব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এক মতবিনিময় কথা বলেন। জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার জনপ্রতিনিধিরা সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারেন বলেও এ সময় আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন,  জনগণকে কথা বলার সুযোগ না দিলে এবং তাদের কথা না শুনলে পথ হারাবে সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সঠিক পথে এগিয়ে যাওয়াই বর্তমান সরকারের অঙ্গীকার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর