সুনির্দিষ্ট জবাব দেয়‌নি ভারত

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬


জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলছেন, ভারত সরকারের কাছ থেকে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে তাদের দিক থেকে একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  এসব কথা বলেন। সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে আইনি বিষয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো প্রচলিত আইন কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। বিষয়ে চিঠিপত্র দেওয়া-নেওয়া চলছে।

সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতাকে মৃত্যুদন্ড দেওয়া প্রসঙ্গে  শামা ওবায়েদ বলেন, আদালতের আনুষ্ঠানিক সব কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় হাতে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর