সর্বজনীন পেনশনে একাধিক নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬


সর্বজনীন পেনশন ব্যবস্থায়  একাধিক নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।  এর মধ্যে পেনশনভোগীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়া, স্বাস্থ্যবিমার আওতায় আনা এবং নির্দিষ্ট শর্তে পেনশনের বয়স কমানোর প্রস্তাব রয়েছে। চালুর তিন বছর পেরিয়ে গেলেও সর্বজনীন পেনশনের চারটি স্কিমে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় মানুষের অংশগ্রহণ বাড়াতে এসব সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভা হওয়ার কথা রয়েছে। এ সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।  জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান গণমাধ্যমকে জানান, জনসাধারণের আগ্রহ বাড়াতে বেশ কিছু সংস্কার প্রস্তাব পর্ষদ সভায় উপস্থাপন করা হবে। পর্ষদের অনুমোদন এবং প্রয়োজনীয় বিধিমালা সংশোধন করা গেলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে এসব সুবিধা চালু সম্ভব হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর