সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রস্তাব করবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬


শিশুদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে নতুন আইন প্রস্তাব করবে  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ব্রাসেলসে ফন ডার লেইন ইইউর প্রযুক্তিবিষয়ক কমিশনার হেনা ভিরকুনেন যৌথভাবেইইউ কিডস অ্যাক্টনামে এ প্রস্তাব উপস্থাপন করবেন।

দেড় বছরেরও বেশি সময় ধরে আলোচনা এবং ফ্রান্স গ্রিসসহ ইইউর বিভিন্ন সদস্যদেশের পাশাপাশি অভিভাবকদের চাপের পর বিষয়টি সামনে এসেছে। প্রস্তাবটি উত্থাপনের  এক দিন আগে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন  সম্ভাব্য বয়সসীমা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

২৭ দেশের জোটের আইনপ্রণেতাদের উদ্দেশে ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে   বিষয়ে কথা বলবেন ফন ডার লেইন। তিনি শিশুদের ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মগুলোকেডিজাইন থেকেই নিরাপদকরার ওপর জোর দিতে পারেন।

 

 

বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে


মন্তব্য
জেলার খবর