ইরানের বিরুদ্ধে নতুন বিল প্রকাশ ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬


ইরানের বিরুদ্ধে নতুন একটি বিল প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বাধা সৃষ্টির পাশাপাশি ইরানি জাহাজ বেসামরিক বিমান চলাচলের ওপর ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নতুন এই আইন কার্যকর হলে ব্রিটিশ আর্থিক ব্যবস্থায় ইরানের প্রবেশের সুযোগ সীমিত হয়ে পড়বে। এর আওতায় প্রযুক্তি, কৌশলগত পণ্য সামগ্রী বিভিন্ন কারিগরি পরিষেবার ওপর রপ্তানি নিষেধাজ্ঞা বিস্তৃত  হচ্ছে। বিশেষ অনুমতি ছাড়া যে কোনো ইরানি বিমান যুক্তরাজ্যে অবতরণ করার বিষয়ে এবং তাদের বাণিজ্য জাহাজগুলোকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

এই আইন পাসের মাধ্যমে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনে ব্রিটিশ সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করার বিষয়টি জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের এক  বিবৃতিতে

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান কোনো অবস্থাতেই যেন পারমাণবিক শক্তি অর্জন করে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে না পারে, সেটা নিশ্চিত করতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। লন্ডনে ইরানি দূতাবাসের পক্ষ থেকে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে


মন্তব্য
জেলার খবর